সেলুনের জন্য হুইল চেয়ার ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।
উত্তর: সেলুনের জন্য হুইল চেয়ার ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্তে প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল কোথায় ব্যয় করা হবে তা নির্ধারণ করা হয়। তাই সেলুনের জন্য হুইল চেয়ার ক্রয়কে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত বলা যায়। এ ধরনের বিনিয়োগ করার আগে এর মাধ্যমে প্রতিষ্ঠানে সম্ভাব্য অর্থের আগমন-নির্গমনের পরিমাণ নির্ধারণ করতে হয়। পরবর্তীতে আয়-ব্যয় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
সেলুনের জন্য হুইল চেয়ার ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।
উত্তর
