জনাব আশরাফের অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আশরাফ ব্যবসায় অর্থায়ন করেছেন। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটি ব্যবসায় অর্থায়ন। একমালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় ও যৌথ মূলধনী ব্যবসায় এই তিন ধরনের প্রতিষ্ঠানেই অর্থের প্রয়োজন হয়। এসব প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও এর ব্যবস্থাপনা। উদ্দীপকে জনাব আশরাফ বেকারি পণ্য উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। তিনি পণ্য বিক্রয়লব্ধ অর্থের মাধ্যমে তার প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি ইত্যাদি খরচ পরিশোধের চেষ্টা করেন। অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে জনাব আশরাফ স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থ সংগ্রহ করেন। জনাব আশরাফের তহবিল সংগ্রহের এই কাজটি ব্যবসায় অর্থায়নের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব আশরাফের অর্থায়নটি ব্যবসায় অর্থায়ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব আশরাফের অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর