“এতিমখানার অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন।” ব্যাখ্যা করো।
উত্তর: এতিমখানা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয় বলে এর অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন। এতিমখানা মানবকল্যাণ ও দরিদ্রবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এখানে বিভিন্ন অনুদানের মাধ্যমে অর্থায়ন করা হয়। এটি মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে না; বরং কোনো বিশেষ উন্নয়নে বিনিয়োগ করা হয়। অন্যদিকে, ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্যই মুনাফা অর্জন করা। তাই এতিমখানার অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
“এতিমখানার অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন।” ব্যাখ্যা করো।
উত্তর