জনাব আকবরের ব্যবসায় হতে অর্জিত আয়ের সব টাকা ব্যাংকে বিনিয়োগ যৌক্তিক কি না? অর্থায়নের নীতিমালার আলোকে মূল্যায়ন করো।
উত্তর: তারল্য ও মুনাফার নীতি অনুযায়ী জনাব আকবরের ব্যবসায় হতে অর্জিত আয়ের সব টাকা ব্যাংকে বিনিয়োগ করা যৌক্তিক নয়। এ নীতি অনুযায়ী তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য রাখা হয়। কারণ বেশি পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করলে প্রতিষ্ঠানের মুনাফা কমে যায়। আবার, কম নগদ অর্থ সংরক্ষণ করলে দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যা হয়। তাই যেকোনো প্রতিষ্ঠানেরই কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করা উচিত। উদ্দীপকে ব্যবসায়ী জনাব আকবর পণ্যের গুণাগুণ, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের খবরাখবর রাখেন। ব্যবসায়ের কাজের গতিশীলতা বৃদ্ধি করতে দামি মোবাইল ফোন ক্রয় করেন। ঝুঁকিমুক্ত বিনিয়োগের আশায় তিনি আয় হতে সঞ্চিত সব অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য একটি ব্যাংকে জমা রাখেন। বর্তমানে প্রতিষ্ঠানে আয় কম হওয়াতে গত কয়েক মাস ধরে তিনি বেতন প্রদান ও অন্যান্য খরচ নির্বাহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। মূলত নগদ অর্থের ঘাটতি হওয়ায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। উদ্দীপকে জনাব আকবর তারল্য ও মুনাফার নীতি অনুসরণ করলে দৈনন্দিন খরচ মেটাতে সমস্যার সম্মুখীন হতেন না। কারণ এ নীতি অনুযায়ী তিনি সঞ্চিত সব অর্থ ব্যাংকে জমা রাখতে পারবেন না। একটি নির্দিষ্ট অংশ অবশ্যই দৈনন্দিন ব্যয় পরিচালনার জন্য নিজের কাছে সংরক্ষণ করবেন। এতে তিনি ব্যাংকে জমাকৃত অর্থ থেকে মুনাফা পেতেন। আবার, সময়মতো চলতি খরচও নির্বাহ করতে পারতেন। অর্থাৎ, মুনাফা অর্জন ও নগদ অর্থ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় থাকতো। তাই বলা যায়, জনাব আকবরের সব টাকা ব্যাংকে জমা রাখা তারল্য ও মুনাফা নীতি অনুযায়ী যৌক্তিক হয়নি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব আকবরের ব্যবসায় হতে অর্জিত আয়ের সব টাকা ব্যাংকে বিনিয়োগ যৌক্তিক…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর