মি. শরিফ কোন ধরনের ঋণগ্রহণ করেছিলেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. আরিফ দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ করেছিলেন। ৫ বছর বা তার বেশি যেকোনো সময়কাল পর্যন্ত গৃহীত ঋণকে দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘমেয়াদি ঋণ হলো দীর্ঘমেয়াদি তহবিলের বহিস্থ উৎস। ঋণপত্র ও লিজিংও ঋণের ন্যায় দীর্ঘমেয়াদি তহবিলের বহিস্থ উৎস। উদ্দীপকের মি. আরিফের ছোট ভাই মি. শরিফ। মি. শরিফ একটি প্রেসের কারখানা দেন। প্রেসের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি একটি অত্যাধুনিক মেশিন ক্রয় করেন। এজন্য তিনি ব্যাংক থেকে ১০ বছর মেয়াদি একটি ঋণ গ্রহণ করেন। অত্যাধুনিক মেশিন ক্রয়ের ফলে মি. শরিফকে স্থায়ী ব্যয় নির্বাহ করতে হয়েছে। স্থায়ী ব্যয় নির্বাহে প্রতিষ্ঠান সাধারণত দীর্ঘমেয়াদি তহবিল ব্যবহার করে থাকে। স্থায়ী ব্যয় নির্বাহে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হলে প্রতিষ্ঠান ঋণের কিস্তি পরিশোধে দীর্ঘ সময় পাবে। ফলে বিক্রয়লব্ধ আয় থেকে নিয়মিত কিস্তি পরিশোধ সহজ হবে। মি. শরিফও স্থায়ী ব্যয় নির্বাহের জন্যই ঋণ নিয়েছেন। এই ঋণের মেয়াদ ১০ বছর যা ৫ বছরের বেশি। অর্থাৎ, মি. শরিফ দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ করেছিলেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
মি. শরিফ কোন ধরনের ঋণগ্রহণ করেছিলেন? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর