মেশিন ক্রয় করা কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।
উত্তর: মেশিন ক্রয় করা একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ বা ব্যয় সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল কোন কোন খাতে ব্যয় করা হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণই হলো বিনিয়োগ বা ব্যয় সিদ্ধান্ত। মেশিন একটি স্থায়ী সম্পত্তি। এই স্থায়ী সম্পত্তি ক্রয় প্রতিষ্ঠানের জন্য কতটুকু লাভজনক তা নির্ধারণের জন্য মূল্যায়ন প্রক্রিয়া ব্যবহার করা হয়। মূলধন বাজেটিং এ ধরনের একটি মূল্যায়ন প্রক্রিয়া।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
মেশিন ক্রয় করা কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।
উত্তর
