উদ্দীপকের আলোকে জনাব শফিক সাহেব কীভাবে স্কুলের অর্থায়ন করবেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব শফিক সাহেব অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন উৎস 'অনুদান' ব্যবহার করে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। অব্যবসায়ী প্রতিষ্ঠান সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে। এটি একটি অমুনাফাভিত্তিক প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্যও অর্থের দরকার হয়। সাধারণত ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান থেকে এ অর্থ সংগ্রহ করা হয়। উদ্দীপকে জনাব শফিক সাহেব একজন চাকরিজীবী ছিলেন। চাকরি শেষে তিনি কিছু টাকা পেনশন পান। এই টাকা দিয়ে তিনি এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি শিশুদের বিনামূল্যে খাওয়া, পোশাক ও পড়াশুনার ব্যবস্থা করেন। এসব পরিচালনা করতে গিয়ে তিনি আর্থিক সংকটের সম্মুখীন হন। এক্ষেত্রে অর্থসংস্থানের জন্য তিনি বিভিন্ন উৎসের আশ্রয় নেন। জনাব শফিক সাহেব মানবকল্যাণে স্কুল প্রতিষ্ঠা করেছেন। সমাজের অনেক বিত্তশালী ব্যক্তি তার প্রতিষ্ঠানকে সাহায্য করবে। অনেক প্রতিষ্ঠানও তার এই মহৎ কাজে অনুদান দিবে। এজন্য জনাব শফিক সাহেব ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদানের জন্য অনুরোধ করেছেন। তাই বলা যায়, এসব অনুদান থেকে প্রাপ্ত তহবিল দিয়েই তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব শফিক সাহেব কীভাবে স্কুলের অর্থায়ন করবেন? বিশ্ল…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর