জনাব আলী অর্থায়নের কোন নীতি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আলী অর্থায়নের তারল্য ও মুনাফার নীতি গ্রহণ করেছেন। এ নীতি অনুযায়ী নগদ অর্থ বেশি বা কম সংরক্ষণ করা হয় না। কারণ নগদ অর্থ বেশি সংরক্ষণ করলে প্রতিষ্ঠানের আয় কমে যায়। আবার, নগদ অর্থ কম সংরক্ষণ করলে দৈনন্দিন খরচ পরিশোধে নগদ অর্থের ঘাটতি দেখা দেয়। তাই প্রতিষ্ঠান কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। উদ্দীপকে জনাব আলী একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক কার্যপরিচালনা করার পর তিনি দেখতে পান কিছু টাকা অলসভাবে পড়ে আছে। এ টাকা পরবর্তীতে তিনি ব্যাংকে রাখেন। তারল্য ও মুনাফা নীতি অনুযায়ী ব্যাংক নগদ অর্থ, সংরক্ষণ করে। যা দিয়ে দৈনন্দিন কার্যপরিচালনা করা হয়। আর, উদ্বৃত্ত অর্থ ব্যাংকে জমা বা অন্য কোনো খাতে বিনিয়োগ করে প্রতিষ্ঠান মুনাফা পেয়ে থাকে। উদ্দীপকের জনাব আলীও একই কাজ করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আলী অর্থায়নের তারল্য ও মুনাফার নীতি অনুসরণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব আলী অর্থায়নের কোন নীতি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর