জনাব আলী অন্য কোন নীতি গ্রহণ করতে পারতেন বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: জনাব আলী ব্যবসায় বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টনের নীতি গ্রহণ করতে পারতেন বলে আমি মনে করি। এ নীতি অনুযায়ী ব্যবসায়ের পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ করা হয়। সব অর্থ একই খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করা হয়। ফলে ব্যবসায়ের সার্বিক ঝুঁকি বণ্টিত হয় এবং হ্রাস পায়। তাই বিনিয়োগকারী বিভিন্ন ধরনের প্রকল্পে বিনিয়োগ করে। উদ্দীপকে জনাব আলী ব্যবসায় করেন। ব্যবসায়িক কার্যপরিচালনা করার জন্য তিনি নগদ অর্থ সংরক্ষণ করেন। কার্যপরিচালনা করার পর তার হাতে কিছু টাকা অলসভাবে পড়ে আছে। অর্থাৎ তিনি প্রয়োজনের অধিক নগদ অর্থ সংরক্ষণ করেছেন। এ টাকা তিনি পরবর্তীতে ব্যাংকে জমা রাখেন। উদ্দীপকের ব্যবসায়ী জনাব আলী ব্যবসায়ে তারল্য ও মুনাফার নীতি অনুসরণ করেছেন। তবে তিনি ব্যবসায় বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণ করতে পারতেন। এ নীতি অনুযায়ী তিনি ব্যাংকে টাকা জমা না রেখে তার ব্যবসায়ের নতুন পণ্য বা সেবা চালু করতে পারতেন। ফলে তার পণ্য বা সেবার বৈচিত্র্যায়ন হতো। ব্যবসায়ের সার্বিক ঝুঁকি বণ্টন হতো এবং হ্রাসও পেতো। কোনো পণ্য বা সেবার ক্ষতি অন্য কোনো পণ্য বা সেবার লাভ দ্বারা পুষিয়ে নিতে পারতেন। কিন্তু ব্যাংকে টাকা জমা রাখলে এসব সুবিধা পাওয়া যাবে না। তাই জনাব আলী তারল্য ও মুনাফার নীতির পরিবর্তে ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টনের নীতি গ্রহণ করতে পারতেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব আলী অন্য কোন নীতি গ্রহণ করতে পারতেন বলে তুমি মনে করো? মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর