সরকারি অর্থায়ন কী? ব্যাখ্যা করো।
উত্তর: সরকারি অর্থায়ন বলতে কোন কোন খাতে কী পরিমাণ ব্যয় হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায়। প্রতিটি সরকারের নিজস্ব অর্থায়ন পরিকল্পনা আছে। সরকার প্রথমে ব্যয়ের খাত ও পরিমাণ নির্ধারণ করে। পরবর্তীতে বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে। আয়কর, মূল্য সংযোজন কর, শুল্ক ইত্যাদি সরকারের তহবিলের উৎস। উক্ত অর্থ দেশের বিভিন্ন উন্নয়নমূলক খাত; যেমন: রাস্তাঘাট, সেতু, সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা ইত্যাদি খাতে ব্যয় করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
সরকারি অর্থায়ন কী? ব্যাখ্যা করো।
উত্তর