শেয়ারFacebookWhatsApp

পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা করো।

উত্তর: পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন একটি সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন মূলত সরকারের অর্থব্যবস্থাপনাকে বোঝায়। দেশের সার্বিক উন্নয়নে সরকারকে বিভিন্ন খাতে (রাস্তাঘাট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি) অর্থ ব্যয় করতে হয়। এ অর্থ নির্মাণ কাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হয়। ব্যয়ের জন্য এ অর্থ আয়কর, মূল্য সংযোজন কর, ট্যাক্স, শুল্ক, ট্রেজারি বিল ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করা হয়। উদ্দীপকে পদ্মা সেতু সম্পর্কে বলা হয়েছে। প্রথমে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে সেতুটির জন্য অর্থায়নের পরিকল্পনা করে সরকার। পরে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। পদ্মা সেতু একটি বৃহৎ প্রকল্প। এ ধরনের প্রকল্পের মাধ্যমে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে। এ প্রকল্পের ব্যয় সরকার জনগণের কাছ থেকে আয়কর, মূল্য সংযোজন কর ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করছে। তাই বলা যায়, পদ্মা সেতু প্রকল্পটি একটি সরকারি অর্থায়ন।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল

পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা করো।

উদ্দীপক

পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মাণাধীন একটি বহুমুখী সেতু। এ সেতু চলাচলের উপযোগী হলে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য খুলে যাবে বলে প্রত্যাশা সকলের। এ প্রকল্পের জন্য সর্বপ্রথম বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে অর্থায়ন করার পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ২০১১২০১১ সালে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলে সরকার নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। মুক্ত বাজার অর্থনীতিতে টিকে থাকতে সরকার এ রকম প্রকল্পে অর্থায়ন করেন।

Dhaka · 2021

উত্তর

'PPP\text{PPP}'-এর পূর্ণরূপ হলো- 'Public Private Partnership′∣Partnership^{\prime} | সহায়ক তথ্য... 'PPP\text{PPP}'-একটি আধুনিক অর্থায়ন পদ্ধতি। সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে এই অর্থায়ন প্রক্রিয়ায় বৃহৎ প্রকল্পগুলোতে অর্থসংস্থান করা হয়।

উত্তর

বিনিয়োগ বা ব্যয় সিদ্ধান্ত বলতে প্রতিষ্ঠানের সংগৃহীত তহবিল কোন খাতে ব্যয় করা হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। ব্যয় সিদ্ধান্তের অপর নাম বিনিয়োগ সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহ ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। যেমন: মেশিন ও আসবাবপত্র ক্রয়, কারখানা নির্মাণ খরচ ইত্যাদি। উদাহরণস্বরূপ, একটি মুদি দোকানের জন্য রেফ্রিজারেটর ক্রয়সংক্রান্ত সিদ্ধান্ত হলো একটি ব্যয় সিদ্ধান্ত।

উত্তর

পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন একটি সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন মূলত সরকারের অর্থব্যবস্থাপনাকে বোঝায়। দেশের সার্বিক উন্নয়নে সরকারকে বিভিন্ন খাতে (রাস্তাঘাট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি) অর্থ ব্যয় করতে হয়। এ অর্থ নির্মাণ কাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হয়। ব্যয়ের জন্য এ অর্থ আয়কর, মূল্য সংযোজন কর, ট্যাক্স, শুল্ক, ট্রেজারি বিল ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করা হয়। উদ্দীপকে পদ্মা সেতু সম্পর্কে বলা হয়েছে। প্রথমে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে সেতুটির জন্য অর্থায়নের পরিকল্পনা করে সরকার। পরে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। পদ্মা সেতু একটি বৃহৎ প্রকল্প। এ ধরনের প্রকল্পের মাধ্যমে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে। এ প্রকল্পের ব্যয় সরকার জনগণের কাছ থেকে আয়কর, মূল্য সংযোজন কর ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করছে। তাই বলা যায়, পদ্মা সেতু প্রকল্পটি একটি সরকারি অর্থায়ন।

উত্তর

দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা সেতুর মতো প্রকল্পের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে পদ্মা সেতু দেশের সরকারের নির্মাণাধীন একটি বৃহৎ প্রকল্প। সেতুটি বহুমুখী অর্থাৎ, এতে সড়ক ও রেল যোগাযোগ দুটোই থাকবে। এ প্রকল্পে সরকার নিজস্ব অর্থায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্পের ব্যয় জনগণের পরিশোধকৃত আয়কর, শুল্ক ও ট্যাক্স থেকে সংগ্রহ করা হয়। পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এক্ষেত্রে ঐ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হবে। আর এ উন্নতির সুফল পাবে ঐ অঞ্চলের জনগণ। সেতু সংলগ্ন এলাকায়ও ব্যাপক উন্নয়ন হবে। এছাড়াও এই সেতুর মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো জনকল্যাণ। এ ধরনের অর্থায়নে সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নে অর্থ ব্যয় করে। ফলে দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত হয়। দেশের জনগণ এর সুবিধা ভোগ করে। ফলে দেশের অর্থনীতির মোট দেশজ উৎপাদন বাড়বে। এভাবে সেতুটি দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই বলা যায়, পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থায়ন ব্যবসায়ের কী?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরিফ সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। পেনশন হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা দিয়ে তিনি একটি গরুর খামার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। খামার হতে প্রাপ্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য তিনি একটি রেফ্রিজারেটর ক্রয় করতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংরক্ষণ না হওয়ায় তিনি রেফ্রিজারেটর ক্রয়ের জন্য ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিতে চাচ্ছেন। এর পাশাপাশি কর্মীদের মজুরি প্রদানের জন্য তিনি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে চান।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
আয় সিদ্ধান্ত কী?
খ
তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
গ
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আয় সিদ্ধান্ত কী?

আয় সিদ্ধান্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাড়ি ব্যবসায়ী জনাব শাহীন, তার বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার পুরোটা ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংকে জমা করে রাখেন। তার বন্ধু মিলন মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তার দোকানে শাড়ির পাশাপাশি ফতুয়া, থ্রিপিস, ও লুঙ্গি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
একটি সফল বিনিয়োগ কী বৃদ্ধিতে ভূমিকা রাখে?
খ
আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
ঘ
জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?অর্থায়ন ব্যবসায়ের কী?জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যতারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।আয় সিদ্ধান্ত কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।