পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পের অর্থায়নের গুরুত্ব আলোচনা করো।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা সেতুর মতো প্রকল্পের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে পদ্মা সেতু দেশের সরকারের নির্মাণাধীন একটি বৃহৎ প্রকল্প। সেতুটি বহুমুখী অর্থাৎ, এতে সড়ক ও রেল যোগাযোগ দুটোই থাকবে। এ প্রকল্পে সরকার নিজস্ব অর্থায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্পের ব্যয় জনগণের পরিশোধকৃত আয়কর, শুল্ক ও ট্যাক্স থেকে সংগ্রহ করা হয়। পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এক্ষেত্রে ঐ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হবে। আর এ উন্নতির সুফল পাবে ঐ অঞ্চলের জনগণ। সেতু সংলগ্ন এলাকায়ও ব্যাপক উন্নয়ন হবে। এছাড়াও এই সেতুর মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো জনকল্যাণ। এ ধরনের অর্থায়নে সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নে অর্থ ব্যয় করে। ফলে দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি নিশ্চিত হয়। দেশের জনগণ এর সুবিধা ভোগ করে। ফলে দেশের অর্থনীতির মোট দেশজ উৎপাদন বাড়বে। এভাবে সেতুটি দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই বলা যায়, পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পের অর্থায়নের গুরুত্ব আলোচনা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর