উদ্দীপকের মুনাফা বৃদ্ধির বিষয়টি অর্থায়ন নীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে কক্সবাজারের বন্ধন হোটেল তারল্য বনাম মুনাফা নীতি অনুসরণ করে মুনাফা বৃদ্ধি করেছে। এ নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ প্রতিষ্ঠানে জমা রাখা হয়। বাকি অর্থ মুনাফার আশায় বিনিয়োগ করা হয়। বেশি পরিমাণ নগদ অর্থ জমা রাখলে বিনিয়োগ করার মতো অর্থের সংকট হয়। আবার বেশি বিনিয়োগ করলে তারল্যের ঘাটতি দেখা দেয়। উদ্দীপকে কক্সবাজারের বন্ধন হোটেলের মুনাফা বাবদ ১ কোটি টাকা বিনিয়োগ হয়। প্রথম বছরে শ্রমিক মজুরি, কাঁচামাল ক্রয় ও অন্যান্য খরচ বাবদ ৪০% খরচ করে। এতে ২ কোটি টাকা মুনাফা হয়। ২য় বছরে কাঁচামাল কেনার জন্য [গণিত] ব্যয় বাড়ায়। ফলে, মুনাফা বেড়ে ৩ কোটি টাকা হয়। অর্থাৎ, হোটেল কর্তৃপক্ষ মুনাফার সবটুকুই বিনিয়োগ করেনি। হোটেলটি মুনাফার কিছু অংশ তারল্য আকারে রেখেছে। কিছু অংশ বিনিয়োগ করেছে। অর্থাৎ, প্রতিষ্ঠানটির তারল্য সংকট মোকাবিলা করার ক্ষমতা ছিল। আবার বিনিয়োগ বাড়িয়ে মুনাফাও বৃদ্ধি করেছে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি তারল্য বনাম মুনাফা নীতি যথার্থভাবে অনুসরণ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উদ্দীপকের মুনাফা বৃদ্ধির বিষয়টি অর্থায়ন নীতির আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর