উপযুক্ততার নীতি বলতে কী বোঝায়?
উত্তর: উপযুক্ততার নীতি বলতে স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহের নীতিকে বোঝায়। এ নীতি অনুসারে ব্যবসায়ের যেসব ব্যয় নিয়মিত হয় সেগুলো স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করা হয়। আবার, বিভিন্ন স্থায়ী ব্যয় যেমন: মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ ইত্যাদি ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হয়। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ দীর্ঘমেয়াদি অর্থ (ঋণ) দেয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উপযুক্ততার নীতি বলতে কী বোঝায়?
উত্তর