ব্যবসায় অর্থায়নের নীতির আলোকে জনাব আলীমের ব্যবসায়িক কার্যক্রম বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবসায় অর্থায়নে তারল্য বনাম মুনাফা নীতির আলোকে জনাব-আলীমের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, যা যথার্থ। তারল্য বনাম মুনাফা নীতি অনুযায়ী ব্যবসায়ে তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা হয়। অর্থাৎ ব্যবসায়ে নগদ অর্থের পরিমাণ এমনভাবে রাখতে হবে যেন প্রতিষ্ঠানের চলতি মূলধনের ঘাটতি না হয়। আবার মুনাফাও যেন কমে না যায়। উদ্দীপকে জনাব আলীম নিজেই একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করেন। ব্যবসায়ে দৈনিক বিক্রয়ের সম্পূর্ণ টাকা তিনি ব্যাংকে জমা রাখেন না। বিক্রয়ের টাকার কিছু অংশ পরিচালনাসংক্রান্ত খরচের জন্য হাতে রাখেন। এতে ব্যাংক থেকে কিছু পরিমাণ কম সুদ পেলেও দৈনন্দিন ব্যয় নির্বাহে কোনো রকম ঘাটতি থাকে না। ব্যবসায়ে তারল্য ও মুনাফা নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি ব্যবসার নগদ অর্থের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। তারল্য নীতি ব্যবসায়কে স্বল্পমেয়াদি দায় পরিশোধে সক্ষম রাখে। এ নীতির সঠিক ভারসাম্য ব্যবসায়ের স্থায়িত্ব ও দক্ষতা বৃদ্ধি করে। জনাব আলীম বিক্রয়ের টাকা বিনিয়োগ ও তারল্যের মধ্যে ভারসাম্য রাখায় পরিচালনাসংক্রান্ত খরচ সহজেই মিটাতে পারবেন। তাই বলা যায়, ব্যবসায় অর্থায়নে তারল্য ও মুনাফা নীতি জনাব আলীমের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
ব্যবসায় অর্থায়নের নীতির আলোকে জনাব আলীমের ব্যবসায়িক কার্যক্রম বিশ্ল…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর