মূলধন বাজেটিং সর্বদা ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ভবিষ্যতের ওপর ভিত্তি করে মূলধন বাজেটিং করা হয় বিধায় মূলধন বাজেটিংকে সর্বদা ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত বলা হয়। মূলধন বাজেটিংয়ের অধিকাংশ অনুমানই ভবিষ্যতের ওপর নির্ভরশীল। একটি স্থায়ী সম্পত্তি যেমন— মেশিনটিতে বিনিয়োগ করা উচিত কিনা এই সিদ্ধান্তটি নির্ভর করে ঐ মেশিনটিতে উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে এবং কী পরিমাণে বিক্রয় হবে, কত টাকায় পণ্যটি উৎপাদন হবে ইত্যাদির ওপর। ভবিষ্যতের এই তথ্য-উপাত্ত একটি অনুমাননির্ভর যা বাস্তবসম্মত নাও হতে পারে। তাই মূলধন বাজেটিং সর্বদা ঝুঁকিযুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
মূলধন বাজেটিং সর্বদা ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত কেন? ব্যাখ্যা করো।
উত্তর
