'শাহেদপুর এন্টারপ্রাইজ' এর সাফল্য অর্জনের কারণ অর্থায়নের নীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'শাহেদপুর এন্টারপ্রাইজ' এর সাফল্য অর্জনের কারণ অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণ করা। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুযায়ী ব্যবসায়িক পণ্যের বৈচিত্র্য আনা হয়। যেকোনো এক ধরনের পণ্য বিক্রি করে সাফল্য অর্জন করা কঠিন। তাই একাধিক ও বৈচিত্র্যপূর্ণ পণ্য নিয়ে ব্যবসায় সাজানো হয়। ফলে ঝুঁকি বণ্টন হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতেও মুনাফা অর্জন করা যায়। উদ্দীপকে পাঁচ বন্ধু মিলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 'শাহেদপুর এন্টারপ্রাইজ' নামে অংশীদারি ব্যবসায় সংগঠন গড়ে তুলে। 'শাহেদপুর এন্টারপ্রাইজ' যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন তিনটি প্রকল্পে বিনিয়োগ করে, যা বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। 'শাহেদপুর এন্টারপ্রাইজ' বৈচিত্র্যপূর্ণ প্রকল্প নিয়ে ব্যবসায় করে। কেননা বছর জুড়ে নির্দিষ্ট একটি প্রকল্পের চাহিদা সবসময় সমান থাকে না। তাই মুনাফার পরিমাণ কম-বেশি হয়। এক্ষেত্রে একাধিক পণ্য নিয়ে ব্যবসায় করলে একটির মুনাফা দিয়ে অন্যটির ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। ফলে তাদের ব্যবসায়ে ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। পাশাপাশি কাঙ্ক্ষিত মুনাফাও নিশ্চিত হয়। তাই বলা যায়, 'শাহেদপুর এন্টারপ্রাইজ' ভিন্ন তিনটি প্রকল্পের সমাবেশ ঘটিয়ে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণ করে এবং সাফল্য অর্জন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
'শাহেদপুর এন্টারপ্রাইজ' এর সাফল্য অর্জনের কারণ অর্থায়নের নীতির আলোক…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর