“মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত”– ব্যাখ্যা করো।
উত্তর: ভবিষ্যতের ওপর ভিত্তি করে মূলধন বাজেটিং করা হয় বিধায় মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। মূলধন বাজেটিংয়ে অধিকাংশ অনুমানই ভবিষ্যতের ওপর নির্ভরশীল। একটি স্থায়ী সম্পত্তি যেমন- মেশিনটিতে বিনিয়োগ করা উচিত কিনা এই সিদ্ধান্তটি নির্ভর করে ঐ মেশিনটিতে উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে এবং কী পরিমাণে বিক্রয় হবে, কত টাকায় পণ্যটি উৎপাদন হবে ইত্যাদির ওপর। ভবিষ্যতের এই তথ্য-উপাত্ত একটি অনুমাননির্ভর যা বাস্তবসম্মত নাও হতে পারে। তাই মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
“মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত”– ব্যাখ্যা করো।
উত্তর
