সুমি কোন ধরনের অর্থায়ন করেছেন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে সুমি ব্যবসায় অর্থায়ন করেছেন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় অর্থায়ন করা হয়। ব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এ ধরনের অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। উদ্দীপকে সুমি স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে আর্থিক সংকটে পড়েন। তিনি সমবায় ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে মুরগির ফার্ম স্থাপন করেন। এতে করে তার পরিবারের সচ্ছলতা ফিরে আসে। অর্থ সংগ্রহের ক্ষেত্রে সুমি ঋণ উৎস থেকে সংগ্রহ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মুরগির ফার্ম স্থাপন করেন, যা ব্যবসায় অর্থায়নের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সুমির অর্থায়ন প্রক্রিয়াটি ব্যবসায় অর্থায়ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
সুমি কোন ধরনের অর্থায়ন করেছেন? বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর