উদ্দীপকে চতুর্থ ধাপটির সাথে তৃতীয় ধাপটির সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: মুদ্রার সৃষ্টি ও ব্যবহারের সাথে ব্যাংক ব্যবস্থার প্রবর্তন সম্পৃক্ত বিধায় উদ্দীপকে চতুর্থ ধাপটির সাথে তৃতীয় ধাপটির পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের লেনদেন ও বিনিময় কাজ বেড়ে যায়। ফলে মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। কারণ ব্যাংকের মাধ্যমেই মুদ্রার সংরক্ষণ নিরাপদ এবং স্থানান্তর সহজ। উদ্দীপকে তৃতীয় ধাপে মুদ্রার সৃষ্টি ও ব্যবহার এবং চতুর্থ ধাপে ব্যাংক ব্যবস্থার প্রবর্তন দেখানো হয়েছে। যেকোনো লেনদেন করার জন্য মুদ্রা সহজে ব্যবহার করা যায়। মুদ্রার নিরাপদ সংরক্ষণ, মুদ্রার সহজ স্থানান্তর, লেনদেন নিষ্পত্তিকরণ প্রভৃতি সুবিধা বিবেচনায় ব্যাংকের উৎপত্তি ঘটে। মুদ্রার নিরাপদ সংরক্ষণ ও স্থানান্তরের জন্য যেমন ব্যাংকের প্রয়োজন তেমনি আবার ব্যাংকের মুনাফা অর্জনের জন্যও মুদ্রার প্রয়োজন। মুদ্রা সৃষ্টি ও ব্যবহারের পর ব্যাংক ব্যবস্থার প্রবর্তন। হলেও ব্যাংকের মাধ্যমেই মুদ্রা গতিশীলতা পেয়েছে। আবার মুদ্রা সৃষ্টি না হলে ব্যাংকের অস্তিত্বও থাকত না। তাই বলা যায়, উদ্দীপকে চতুর্থ ধাপটির সাথে তৃতীয় ধাপটির পরিপূরক সম্পর্ক বিদ্যমান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে চতুর্থ ধাপটির সাথে তৃতীয় ধাপটির সম্পর্ক ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
