'মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত'- বাক্যটির আলোকে মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: মুদ্রাকে ঘিরেই ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠায় মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহারও সীমিত। মুদ্রা প্রচলন হওয়ার পর ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। মুদ্রা সঠিকবাবে ব্যবস্থাপনা করার জন্য ব্যাংকিং ব্যবস্থা চালু হয়। মুদ্রাকে কেন্দ্র করে ব্যাংক মূলত ব্যাংকিং কাজ পরিচালনা করে। উদ্দীপকে উল্লেখ্য বিনিময় প্রথার বিলুপ্তির পরেই মুদ্রার আবির্ভাব হয়। আর মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। এক্ষেত্রে ব্যাংক ও মুদ্রার অবিচ্ছেদ্দ্য সম্পর্কের কথা বলা হয়েছে। মুদ্রা ব্যাংকিং ব্যবসায়ের জন্য অপরিহার্য। কারণ মানুষ তাদের সঞ্চয় করা টাকা মুদ্রা হিসেবে ব্যাংকে জমা রাখে। ব্যাংক সেই টাকা ঋণ হিসেবে বিনিয়োগ করে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়া সংঘটিত হয় মুদ্রাকে কেন্দ্র করে। তাই বলা যায়, মুদ্রা ব্যাংকের পণ্য হওয়ায় এটি একে অপরের পরিপূরক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
'মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
