উদ্দীপকের প্রাচীনকালে ব্যবহৃত প্রথাটির সমস্যাগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখ্য প্রাচীনকালে ব্যবহৃত প্রথাটি হলো বিনিময় প্রথা। বিনিময় প্রথা বলতে 'দ্রব্যের বিনিময়ে দ্রব্য' পদ্ধতিতে লেনদেন করাকে বোঝায়। প্রাচীনকালে মানুষ এভাবে লেনদেন করত। তবে এই প্রথার কিছু অসুবিধার কারণে তা বিলুপ্ত হয়ে যায়। উদ্দীপকে প্রাচীনকালের বিনিময় প্রথা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তখনকার মানুষ নিজেদের মধ্যে দ্রব্য বিনিময় করে জীবনযাপন করতো। কিন্তু ভিন্ন ভিন্ন দ্রব্যের মধ্যে সমতা না থাকায় সব প্রয়োজন মিটতো না। সমতা বলতে মূল্যের পরিমাপ করা সংক্রান্ত সমস্যাকে বোঝানো হয়েছে। এটি এই প্রথার প্রধান সমস্যা। যেমন: এক কেজি চালের বিনিময়ে ঠিক কতটুকু কাপড় বিনিময়যোগ্য তা নির্ধারণ করা জটিল ছিল। এছাড়াও বিনিময় প্রথায় অভাবের অমিল, পরিবহনে অসুবিধা ইত্যাদির সীমাবদ্ধতা ছিল। আর এসব কারণেই এই প্রথাটি বিলুপ্ত হয়ে যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের প্রাচীনকালে ব্যবহৃত প্রথাটির সমস্যাগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
