'ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য'- উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: 'ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য'-উক্তিটি যথার্থ। মুদ্রাকে ঘিরে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে। তাই একে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। ব্যাংক ছাড়া যেমন মুদ্রার ব্যবহার সীমিত, তেমনি মুদ্রা ছাড়া ব্যাংক চলতে পারে না। উদ্দীপকে জনাব মাহমুদ আলী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের একজন শিক্ষক। তিনি চিত্রের মাধ্যমে ব্যাংক ও মুদ্রার সম্পর্ক তুলে ধরেন। ব্যাংকের আমানত সংগ্রহ থেকে শুরু করে তা বিনিয়োগ এবং মুনাফা অর্জন, সব ক্ষেত্রেই জড়িত আছে মুদ্রা। মুদ্রা ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান। ব্যাংকের সব কাজ সংঘটিত হয় মুদ্রাকে ঘিরে। ব্যাংক আমানত হিসেবে মুদ্রা সংগ্রহ করে। আবার ঋণ হিসেবে মুদ্রা বিনিয়োগ করে। এছাড়া সেবার বিনিময়ে মুদ্রা গ্রহণ করে। অর্থাৎ মুদ্রা বিনিময়ের মাধ্যম এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। ব্যাংকে মুদ্রা আদান-প্রদান-এর মাধ্যমেই ব্যাংকিং কার্যক্রম হয়। তাই বলা যায়, ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
'ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য'- উদ্দীপকের আলোকে…
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর