উদ্দীপকে কোন নিরাপদ ব্যবস্থার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নিরাপদ ব্যবস্থা বলতে ব্যাংকের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। এছাড়া উক্ত প্রতিষ্ঠানে গ্রাহক তাদের মূল্যবান সামগ্রী যেমন- গহনা, মূল্যবান দলিল নিরাপদে সংরক্ষণ করতে পারেন। উদ্দীপকে মিসেস তুলি গৃহস্থালি কাজের পাশাপাশি হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করেন। তিনি তার উপার্জিত টাকা মাটির পাত্রে রাখতেন। এছাড়া তার জমির দলিলপত্র ও সোনার গহনাও ঘরে রাখেন। হঠাৎ ডাকাতি হওয়ায় তিনি সর্বস্ব হারিয়ে ফেলেন। পরে তিনি একটি নিরাপদ ব্যবস্থা সম্পর্কে জানতে পারেন। এ নিরাপদ ব্যবস্থাটি হলো ব্যাংক। ব্যাংক গ্রাহকদের সঞ্চয় বিভিন্ন হিসাবের মাধ্যমে নিরাপদে সংরক্ষণ করে থাকে। এছাড়া লকার সেবা দিয়ে গ্রাহকদের মূল্যবান দলিলপত্র, সোনার গহনা নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। যার ফলে গ্রাহক নিশ্চিন্তে থাকতে পারে। তাই বলা যায়, মিসেস তুলি নিরাপদ ব্যবস্থা বলতে ব্যাংক সম্পর্কে জানতে পারেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে কোন নিরাপদ ব্যবস্থার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
