উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাফল্য অর্জনের কারণটি ব্যবসায় অর্থায়ন নীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'মাসুদ স্টোর' প্রতিষ্ঠানের সাফল্য লাভের মূল কারণ ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি যথাযথভাবে অনুসরণ করা। ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে কোনো প্রতিষ্ঠান তার বিনিয়োগযোগ্য তহবিল একাধিক পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করে থাকে। ফলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। উদ্দীপকে কুয়াশা 'মাসুদ স্টোর' নামে একটি ছোটো দোকান শুরু করেন। এলাকার চাহিদা বিবেচনা করে, তিনি গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করেন এবং ফ্রিজ ক্রয় করে পানীয় আইটেমও দোকানে যুক্ত করেন। এখানে তিনি শুধু এক ধরনের পণ্যের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা সংযোজন করেছেন, যা ব্যবসায়ের বৈচিত্র্যায়নের একটি স্পষ্ট উদাহরণ। ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব। পণ্য ও সেবার বৈচিত্র্যায়ন করলে ঝুঁকি বিভিন্ন খাতে বণ্টন হয়ে যায়। অর্থাৎ কোনো একটি পণ্যের চাহিদা কমে গেলে অন্য পণ্যের বিক্রয় দিয়ে সেই ঘাটতি পূরণ করা সম্ভব হয়। ফলে বাজারের অনিশ্চয়তা, প্রতিযোগিতার প্রভাব ব্যবসায়ের ওপর কম পড়ে। তাই বলা যায়, পণ্যের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টনের মাধ্যমে অনিশ্চিত পরিস্থিতিতে বিক্রয় ও মুনাফা স্থিতিশীল রাখা সম্ভব হওয়ায় 'মাসুদ স্টোর' সাফল্য অর্জন করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাফল্য অর্জনের কারণটি ব্যবসায় অর্থায়ন নীতির…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর