উদ্দীপকে 'মাসুদ স্টোর'টি কোন শ্রেণির অর্থায়ন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'মাসুদ স্টোর'টি ব্যবসায় অর্থায়নের অন্তর্ভুক্ত। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া করে তাকে ব্যবসায় অর্থায়ন বলে। কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে এ বিষয়টি ব্যবসায় অর্থায়নের অন্তর্ভুক্ত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় অর্থায়ন করা হয়। উদ্দীপকে কুয়াশা ছোটো পরিসরে 'মাসুদ স্টোর' নামে একটি দোকান শুরু করেন। কুয়াশা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় স্থাপন করেছেন এবং ব্যবসা পরিচালনায় অর্থ বিনিয়োগ করেছেন। এ ধরনের অর্থায়নের সাথে ঝুঁকিও জড়িত থাকে। তাই বলা যায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থের ব্যবহার ও ব্যবস্থাপনাকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় 'মাসুদ স্টোর'টি ব্যবসায় অর্থায়নের অন্তর্ভুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উদ্দীপকে 'মাসুদ স্টোর'টি কোন শ্রেণির অর্থায়ন? বর্ণনা করো।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর