গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?
উত্তর: গিবত আরবি শব্দ। এর অর্থ পরনিন্দা, সমালোচনা করা, কুৎসা রটনা করা ইত্যাদি। গিবতের পরিণাম সম্পর্কে মহানবি (স.) বলেছেন, “গিবত ব্যভিচারের চাইতেও মারাত্মক। সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসুল! গিবত কীভাবে ব্যভিচারের চাইতেও মারাত্মক অপরাধ হয়? রাসুল (স.) বললেন, “কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু গিবতকারীকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না, যতক্ষণ না যার গিবত করা হয়েছে সে ব্যক্তি মাফ করবে।” (বায়হাকি) হাদিস দ্বারা বোঝা যায়, গিবতের পাপ অত্যন্ত ভয়াবহ। ব্যভিচার খুবই জঘন্য কাজ গিবত এর চেয়ে বেশি জঘন্য। তাই মহানবি (স.) গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
গিবতকে ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে কেন?
উত্তর