কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?
উত্তর: ফিকহশাস্ত্রের জনক বিখ্যাত মনীষী হযরত ইমাম আবু হানিফা (রহ)-কে ইমামে আযম বলা হয়। ইমামে আজম অর্থ হলো- সর্বশ্রেষ্ঠ ইমাম বা 'মহান ইমাম'। তাকে ইমামে আজম বলার কারণ হলো- তিনি ফিকহশাস্ত্রে অসামান্য অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত হানাফি মাযহাব বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং অনুসরণযোগ্য। তার অসংখ্য ছাত্রদের মাধ্যমে ইসলামি জ্ঞান বিশেষ করে ইসলাম আইনশাস্ত্র বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এসব কারণে তাকে ইমামে আযম বলা হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
কাকে এবং কেন ইমামে আযম বলা হয়?
উত্তর