অর্থায়ন নীতিমালার আলোকে মি. বাশারের বিভিন্ন কার্যক্রমের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে মি. বাশার অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণ করেছেন, যা যৌক্তিক বলে আমি মনে করি। এ নীতি অনুযায়ী একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হয়। এ নীতি অনুসরণ করলে ব্যবসায়ের ঝুঁকির পরিমাণ কমে যায়। তহবিল সংগ্রহের ক্ষেত্রেও এ নীতি ব্যবহার করা যায়। উদ্দীপকে মি. বাশার বিশাল ফুড লি.-এর মালিক। তিনি নিজস্ব জমানো অর্থ এবং তার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ করেন। তিনি নিউমার্কেটের শপিংমলে বিভিন্ন ধরনের বিপুল ক্রেতা দেখে কৌতূহলী হন। শপিংমলের মালিকের কাছ থেকে অভিজ্ঞতা বিনিময় করে তিনি নিজ দোকানে পণ্য বাড়ান। এক্ষেত্রে তিনি বাচ্চাদের খেলনা ও প্রসাধনী বিক্রয় শুরু করেন। মি. বাশার তার ব্যবসায়ের পণ্যে বৈচিত্র্য এনেছেন। তার পূর্বের ব্যবসায় থেকে মুনাফা সবসময় সমান হারে নাও আসতে পারে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তিনি ক্রেতার চাহিদা বিবেচনা করে নতুন পণ্য এনেছেন। এতে একটা পণ্যে কম লাভ হলে বা ক্ষতি হলেও অন্য পণ্য দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব। এটি ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির মূল বিষয়। তাই বলা যায়, উদ্দীপকের মি. বাশারের কার্যক্রম অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
অর্থায়ন নীতিমালার আলোকে মি. বাশারের বিভিন্ন কার্যক্রমের যৌক্তিকতা ম…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর