হাসান সাহেব কোন ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়িত? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে হাসান সাহেব অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে জড়িত। অব্যবসায়ী প্রতিষ্ঠান দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় কাজ করে। এ ধরনের প্রতিষ্ঠান অমুনাফাভিত্তিক হয়। সাধারণত সমাজের বিত্তশালী ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে অনুদান দেন। এছাড়া সাধারণ জনগণও তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ দিয়ে এসব প্রতিষ্ঠানকে সাহায্য করে। উদ্দীপকে হাসান সাহেব একজন সমাজসেবক। তিনি পেনশনের অর্থ দিয়ে এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি বিনামূল্যে শিশুদের খাওয়া ও পড়াশুনার ব্যবস্থা করেন। তার এই প্রতিষ্ঠানের (স্কুল) মূল উদ্দেশ্য এতিম শিশুদের জীবনব্যবস্থা উন্নত করা। তিনি এ প্রতিষ্ঠান থেকে কোনো মুনাফার প্রত্যাশা করেন না। এক্ষেত্রে এ প্রতিষ্ঠানের সাথে অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের মিল আছে। সুতরাং, এটি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
হাসান সাহেব কোন ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়িত? বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর