“অর্থায়নের প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকাশক্তি”– ব্যাখ্যা করো।
উত্তর: তহবিল সংগ্রহ ও এর সঠিক ব্যবহার ব্যবসায়ের মূল চালিকাশক্তি। অর্থায়ন প্রক্রিয়ায় তহবিল সংগ্রহ ও এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। কোন তহবিল থেকে অর্থ সংগ্রহ করা হবে তা নির্ধারণ করা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যে উৎস থেকে অর্থ সংগ্রহের খরচ কম সেটি গ্রহণযোগ্য। সংগৃহীত অর্থ কোন খাতে বিনিয়োগ করা হবে এ পর্যায়ে তা নির্ধারণ করা হয়। কেননা লাভজনক প্রকল্পে বিনিয়োগ না করলে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
“অর্থায়নের প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকাশক্তি”– ব্যাখ্যা করো।
উত্তর