ওয়াসফিয়া কোং লি. কোন শ্রেণির অর্থায়ন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ওয়াসফিয়া কোং লি. ব্যবসায় অর্থায়ন করেছে। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই হলো ব্যবসায় অর্থায়ন। একমালিকানা কারবার, অংশীদারি কারবার ও যৌথ মূলধনি কারবার- এই তিন ধরনের প্রতিষ্ঠানেই অর্থের প্রয়োজন হয়। এই তিন প্রকার প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও এর ব্যবস্থাপনা। উদ্দীপকে ওয়াসফিয়া কোং লি. একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পর্যাপ্ত মূলধন সংগ্রহ করে ব্যবসায়িক কার্যক্রম শুরুর চিন্তা করে। এই উদ্দেশ্যে জনগণের কাছে শেয়ার বিক্রি করে [গণিত] টাকার মূলধন সংগ্রহ করে। ব্যবসায়িক কার্যকলাপ সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি তহবিল সংগ্রহ করেছে। ওয়াসফিয়া কোং লি.-এর তহবিল সংগ্রহের এই কাজটি ব্যবসায় অর্থায়নের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, ওয়াসফিয়া কোং লি, ব্যবসায় অর্থায়ন করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
ওয়াসফিয়া কোং লি. কোন শ্রেণির অর্থায়ন করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর