শেয়ারFacebookWhatsApp

অর্থায়নের নীতিমালার আলোকে ওয়াসফিয়া কোং লি.-এর কার্যক্রমের যৌক্তিকতা মূল্যায়ন করো।

উত্তর: সওয়াসফিয়া কোং লি.-এর একটি কাজ বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী যৌক্তিক এবং অন্য একটি কাজ তারল্য বনাম মুনাফা নীতি অনুযায়ী অযৌক্তিক। অর্থায়নের দুটি অন্যতম নীতি হলো বৈচিত্র্যায়ন নীতি এবং তারল্য বনাম মুনাফার নীতি। ব্যবসায়ের সব অর্থ একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করাই হলো বৈচিত্র্যায়নের নীতি। অন্যদিকে, তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিকে তারল্য বনাম মুনাফার নীতি বলা হয়। উদ্দীপকে ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াসফিয়া কোং লি. শেয়ার ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করে ব্যবসায় শুরু করে। ভবিষ্যতে ঔষুধের মূল্য হ্রাস পাওয়ার আশঙ্কা করে প্রতিষ্ঠানটি। । তাই প্রতিষ্ঠানটি ঔষধ শিল্পের পাশাপাশি ভোগ্য পণ্য, টেক্সটাইল এবং স্টিল ইত্যাদি ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করে। তাছাড়া প্রতিষ্ঠানটি দৈনিক বিক্রয়লব্ধ অর্থ বেশি লাভের আশায় সমতা ব্যাংক-এ [গণিত] সুদের হারে জমা রাখে। ফলে কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি এবং বিদ্যুৎ বিল পরিশোধে প্রতিষ্ঠানটি হিমশিম খায়। ওয়াসফিয়া কোং লি. ঔষধ শিল্পের সম্ভাব্য মূল্য হ্রাসের ঝুঁকির ব্যাপারে বিবেচনা করে। তাই এই ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে ব্যবসায়ে বৈচিত্র্যতা আনে। ব্যবসায়ে পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে এর ঝুঁকি কমেখ্যায়। ওয়াসফিয়া কোং লি.-এর এই কার্যক্রমটি বৈচিত্র্যায়ন নীতির আলোকে সম্পূর্ণ যৌক্তিক। অন্যদিকে, বিক্রয়লব্ধ অর্থ ব্যবসায় বিনিয়োগ না করে অধিক লাভের আশায় ব্যাংকে জমা রাখে। এর ফলে প্রতিষ্ঠানটিতে তারল্য সংকট সৃষ্টি হয়। এর ফলে ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়। প্রতিষ্ঠানে তারল্য ও মুনাফার মধ্যে যথাযথ ভারসাম্য বজায় রাখতে হয়। সুতরাং, এই প্রতিষ্ঠানের কার্যক্রমটি তারল্য বনাম মুনাফার নীতির আলোকে সম্পূর্ণ অযৌক্তিক।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল

অর্থায়নের নীতিমালার আলোকে ওয়াসফিয়া কোং লি.-এর কার্যক্রমের যৌক্তিকতা…

উদ্দীপক

ওয়াসফিয়া কোং লি. একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জনগণের কাছে শেয়ার বিক্রি করে ২০,০০,০০০২০,০০,০০০ টাকা মূলধন নিয়ে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম শুরু করে। ভবিষ্যতে ঔষধের মূল্য হ্রাস পাওয়ার আশঙ্কা আছে বিধায় প্রতিষ্ঠানটি ঔষধ শিল্পের পাশাপাশি ভোগ্যপণ্য, টেক্সটাইল এবং স্টিল ইত্যাদি ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করে। প্রতিষ্ঠানটি দৈনিক বিক্রয়লব্ধ অর্থ বেশি লাভের আশায় সমতা ব্যাংক-এ ১৪১৪ % সুদের হারে জমা রাখে। ফলে কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি এবং বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে হিমশিম খেতে হয়।

Dhaka · 2020

উত্তর

কী পরিমাণে কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে-এ সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয়।

উত্তর

প্রতিযোগিতামূলক মুক্তবাজারে প্রতিষ্ঠানকে সফলতার সাথে টিকে থাকতে হলে পরিকল্পনামাফিক অর্থায়ন জরুরি। পরিকল্পনামাফিক অর্থায়নের ফলে অর্থের সদ্ব্যবহার, স্বল্প ব্যয়ে অধিক লাভজনক খাত থেকে তহবিল সংগ্রহ ও বিনিয়োগ সম্ভব হবে। এর ফলে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা যাবে। এতে ব্যবসায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সফলতা পাবে। ফলে প্রতিযোগিতামূলক মুক্তবাজারে সাফল্যের সাথে টিকে থাকতে সক্ষম হয়।

উত্তর

উদ্দীপকে ওয়াসফিয়া কোং লি. ব্যবসায় অর্থায়ন করেছে। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটিই হলো ব্যবসায় অর্থায়ন। একমালিকানা কারবার, অংশীদারি কারবার ও যৌথ মূলধনি কারবার- এই তিন ধরনের প্রতিষ্ঠানেই অর্থের প্রয়োজন হয়। এই তিন প্রকার প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও এর ব্যবস্থাপনা। উদ্দীপকে ওয়াসফিয়া কোং লি. একটি বিখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পর্যাপ্ত মূলধন সংগ্রহ করে ব্যবসায়িক কার্যক্রম শুরুর চিন্তা করে। এই উদ্দেশ্যে জনগণের কাছে শেয়ার বিক্রি করে ২০,০০,০০০২০,০০,০০০ টাকার মূলধন সংগ্রহ করে। ব্যবসায়িক কার্যকলাপ সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যেই প্রতিষ্ঠানটি তহবিল সংগ্রহ করেছে। ওয়াসফিয়া কোং লি.-এর তহবিল সংগ্রহের এই কাজটি ব্যবসায় অর্থায়নের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, ওয়াসফিয়া কোং লি, ব্যবসায় অর্থায়ন করেছে।

উত্তর

সওয়াসফিয়া কোং লি.-এর একটি কাজ বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী যৌক্তিক এবং অন্য একটি কাজ তারল্য বনাম মুনাফা নীতি অনুযায়ী অযৌক্তিক। অর্থায়নের দুটি অন্যতম নীতি হলো বৈচিত্র্যায়ন নীতি এবং তারল্য বনাম মুনাফার নীতি। ব্যবসায়ের সব অর্থ একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করাই হলো বৈচিত্র্যায়নের নীতি। অন্যদিকে, তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিকে তারল্য বনাম মুনাফার নীতি বলা হয়। উদ্দীপকে ঔষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াসফিয়া কোং লি. শেয়ার ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করে ব্যবসায় শুরু করে। ভবিষ্যতে ঔষুধের মূল্য হ্রাস পাওয়ার আশঙ্কা করে প্রতিষ্ঠানটি। । তাই প্রতিষ্ঠানটি ঔষধ শিল্পের পাশাপাশি ভোগ্য পণ্য, টেক্সটাইল এবং স্টিল ইত্যাদি ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করে। তাছাড়া প্রতিষ্ঠানটি দৈনিক বিক্রয়লব্ধ অর্থ বেশি লাভের আশায় সমতা ব্যাংক-এ ১৪১৪ % সুদের হারে জমা রাখে। ফলে কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি এবং বিদ্যুৎ বিল পরিশোধে প্রতিষ্ঠানটি হিমশিম খায়। ওয়াসফিয়া কোং লি. ঔষধ শিল্পের সম্ভাব্য মূল্য হ্রাসের ঝুঁকির ব্যাপারে বিবেচনা করে। তাই এই ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে ব্যবসায়ে বৈচিত্র্যতা আনে। ব্যবসায়ে পণ্য বৈচিত্র্যপূর্ণ হলে এর ঝুঁকি কমেখ্যায়। ওয়াসফিয়া কোং লি.-এর এই কার্যক্রমটি বৈচিত্র্যায়ন নীতির আলোকে সম্পূর্ণ যৌক্তিক। অন্যদিকে, বিক্রয়লব্ধ অর্থ ব্যবসায় বিনিয়োগ না করে অধিক লাভের আশায় ব্যাংকে জমা রাখে। এর ফলে প্রতিষ্ঠানটিতে তারল্য সংকট সৃষ্টি হয়। এর ফলে ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়। প্রতিষ্ঠানে তারল্য ও মুনাফার মধ্যে যথাযথ ভারসাম্য বজায় রাখতে হয়। সুতরাং, এই প্রতিষ্ঠানের কার্যক্রমটি তারল্য বনাম মুনাফার নীতির আলোকে সম্পূর্ণ অযৌক্তিক।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থায়ন ব্যবসায়ের কী?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আরিফ সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। পেনশন হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা দিয়ে তিনি একটি গরুর খামার স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। খামার হতে প্রাপ্ত দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সংরক্ষণের জন্য তিনি একটি রেফ্রিজারেটর ক্রয় করতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংরক্ষণ না হওয়ায় তিনি রেফ্রিজারেটর ক্রয়ের জন্য ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিতে চাচ্ছেন। এর পাশাপাশি কর্মীদের মজুরি প্রদানের জন্য তিনি দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ব্যবহার করতে চান।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
আয় সিদ্ধান্ত কী?
খ
তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।
গ
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

তারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আয় সিদ্ধান্ত কী?

আয় সিদ্ধান্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাড়ি ব্যবসায়ী জনাব শাহীন, তার বিক্রয় থেকে প্রাপ্ত মুনাফার পুরোটা ভবিষ্যতে ব্যবহারের জন্য ব্যাংকে জমা করে রাখেন। তার বন্ধু মিলন মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তার দোকানে শাড়ির পাশাপাশি ফতুয়া, থ্রিপিস, ও লুঙ্গি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
একটি সফল বিনিয়োগ কী বৃদ্ধিতে ভূমিকা রাখে?
খ
আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।
ঘ
জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কী?আর্থিক ব্যবস্থাপকরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করে?অর্থায়ন ব্যবসায়ের কী?জনাব আরিফ ব্যবসায় অর্থায়নের যে নীতি অনুসরণ করতে চাচ্ছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কআর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি অনুযায়ী জনাব আরিফের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যতারল্যের সাথে মুনাফার বিপরীত সম্পর্ক বিদ্যমান- ব্যাখ্যা কর।আয় সিদ্ধান্ত কী?বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি বলতে কী বোঝায়?ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা কর।জনাব মিলনের মুনাফা বৃদ্ধির সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির প্রতিফলন ঘটায়?উদ্দীপকে জনাব শাহীন অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেননি? ব্যাখ্যা কর।আধুনিক অর্থায়নের সূচনা হয় কোন দশকে? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।