মি. সুজনের বাড়ি নির্মাণ কোন ধরনের অর্থায়নের সাথে জড়িত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. সুজনের বাড়ি নির্মাণ পারিবারিক অর্থায়নের সাথে জড়িত। পরিবারের জন্য পরিকল্পনামাফিক উৎস নির্ধারণ ও তার ব্যবহারই পারিবারিক অর্থায়ন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধার নেওয়া, গহনা বিক্রয় ইত্যাদির মাধ্যমে অর্থসংস্থান এ ধরনের অর্থায়নের উৎস। মি. সুজন নতুন বাড়ি নির্মাণ করতে চান। এক্ষেত্রে তার অর্থের প্রয়োজন। তিনি তার স্ত্রীর গহনা বিক্রি করে বাড়ি নির্মাণ করেন। মি. সুজনের বাড়ি নির্মাণের সাথে সম্পূর্ণ পারিবারিক উদ্দেশ্য জড়িত। বাড়ি নির্মাণের পর মি. সুজনের পারিবারিক সদস্যরাই এর সুবিধা ভোগ করবেন। সুতরাং বলা যায়, মি. সুজনের বাড়ি নির্মাণ পারিবারিক অর্থায়নের অন্তর্ভুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
মি. সুজনের বাড়ি নির্মাণ কোন ধরনের অর্থায়নের সাথে জড়িত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর