মি. সুজনের ২য় অর্থায়নের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে মি. সুজনের ২য় অর্থায়ন যৌক্তিক হয়নি বলে আমি মনে করি। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। এক্ষেত্রে পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণার্থে আয় ও ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হয়। অতিরিক্ত অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়। উদ্দীপকে মি. সুজন তার স্ত্রীর গহনা বিক্রি করে বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণ একটি স্থায়ী ব্যয়। আর স্থায়ী ব্যয় বহনে আর্থিক সংকট থাকায় তিনি স্ত্রীর গহনা বিক্রি করে বাড়ি নির্মাণ করেন। অন্যদিকে, তিনি তার অবসরজনিত প্রাপ্ত টাকা এতিমখানায় অনুদান হিসেবে প্রদান করেন। উদ্দীপকে মি. সুজন অবসরজনিত প্রাপ্ত টাকা এতিমখানায় দান করে সমাজসেবায় অংশগ্রহণ করেন। যেখান থেকে তার কোনো আর্থিক আয় হবে না। ফলে ভবিষ্যতে তার পরিবারের নিত্যনৈমিত্তিক ব্যয় বহনে তাকে সমস্যায় পড়তে হবে। এছাড়া অবসরজনিত প্রাপ্ত টাকার একটি অংশ বাড়ি নির্মাণে ব্যয় করলে তার স্ত্রীর গহনা বিক্রি করতে হতো না। এক্ষেত্রে মি. সুজনের উচিত ছিল অবসরজনিত প্রাপ্ত টাকা পরিবারের চলতি ও স্থায়ী ব্যয় বহনে এবং ভবিষ্যতের জন্য অর্থায়ন করা। প্রয়োজনে অনুদান হিসেবে অবসরজনিত প্রাপ্ত টাকার একটি অংশ দান করা। কারণ মি. সুজনের আর্থিক সংকট ছিল। তাই বলা যায়, মি. সুজনের ২য় অর্থায়ন অযৌক্তিক হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
মি. সুজনের ২য় অর্থায়নের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর