মি. ফাহাদ ব্যবসায়ের কোন নীতি অবলম্বনের মাধ্যমে লাভবান হন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে মি. ফাহাদ বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অবলম্বনের মাধ্যমে লাভবান হন। ঝুঁকি বণ্টনের উদ্দেশ্যে বৈচিত্র্যপূর্ণ পণ্য নিয়ে ব্যবসায় করার নীতিই হলো বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টনের নীতি। এ নীতি অনুযায়ী ব্যবসায়ের ঝুঁকি একাধিক খাতে বণ্টিত হয়। ফলে ব্যবসায়ের ক্ষতি হওয়ার সম্ভবনা অনেক কমে যায়। উদ্দীপকে মি. ফাহাদ স্থানীয় বাজারে একটি মনিহারির দোকান দেন। তবে বাজারে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হওয়ায় প্রতিযোগিতা বেশি হচ্ছে। এর ফলে তার প্রত্যাশিত মুনাফা অর্জন বাধাগ্রস্ত হয়। তাই তিনি মনিহারি দ্রব্যের পাশাপাশি ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিং ব্যবসায় চালু করেন। এক্ষেত্রে মি. ফাহাদ একাধিক ও বৈচিত্র্যপূর্ণ পণ্য বিক্রয়ের মাধ্যমে ঝুঁকি হ্রাস করছেন। মনিহারি দ্রব্যের ব্যবসায় ভালো না চললেও ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ের মাধ্যমে তা পূরণ করা সম্ভব হবে। ফলে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবেন। তাই বলা যায়, মি. ফাহাদের ব্যবসায়িক কার্যক্রম অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির সাথে মিল রয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
মি. ফাহাদ ব্যবসায়ের কোন নীতি অবলম্বনের মাধ্যমে লাভবান হন? বর্ণনা করো।
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর