বৃহদায়তন কারবারি প্রতিষ্ঠানের তুলনায় মি. ফাহাদ-এর ব্যবসায়ের অর্থায়ন অনেকটাই সরল- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: বৃহদায়তন যৌথ মূলধনী কারবারি প্রতিষ্ঠানের তুলনায় মি. ফাহাদের একমালিকানা ব্যবসায়ের অর্থায়ন অনেকটাই সরল। একমালিকানা ব্যবসায়ের মালিক একজন। অন্যদিকে, বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান হলো যৌথ মূলধনী ব্যবসায়। এক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিকের সংখ্যা বেশি হয়। এর অর্থায়ন-প্রক্রিয়া বড় এবং জটিল হয়। উদ্দীপকে মি. ফাহাদ মনিহারি ব্যবসায়ী। ব্যবসায়কে লাভজনকভাবে পরিচালিত করার জন্য তিনি এর পাশাপাশি ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিং ব্যবসায় চালু করেন। তিনি একাই এই ব্যবসায়ের মালিক এবং তিনিই লাভ-ক্ষতি বহন করেন। সুতরাং, তিনি একমালিকানা ব্যবসায় পরিচালনা করছেন। উদ্দীপকে মি. ফাহাদ একমালিকানা ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের চলতি ব্যয় বিক্রয়লব্ধ আয় থেকে মিটাতে পারেন। তহবিলের ঘাটতি তিনি নিজস্ব তহবিল, বন্ধুবান্ধব কিংবা ধারে ক্রয়ের মাধ্যমে মিটাতে পারেন। বড় অঙ্কের ব্যয় নির্বাহে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণগ্রহণ করতে পারেন। অন্যদিকে, বৃহদায়তন ব্যবসায় সাধারণত সরকারের অনুমোদন নিয়ে শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থায়ন করে থাকে। শেয়ার ইস্যুর পূর্বেও অনেক ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়। এছাড়া বন্ড বা ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমেও মূলধন সংগ্রহে নানা রকম আনুষ্ঠানিকতা পালন করতে হয়। তহবিলের সংগ্রহে এই ধরনের জটিলতায় মি. ফাহাদকে সম্মুখীন হতে হয় না। তাই বলা যায়, “বৃহদায়তন কারবারি প্রতিষ্ঠানের তুলনায় মি. ফাহাদ-এর ব্যবসায়ের অর্থায়ন অনেকটাই সরল”– উক্তিটি যথার্থ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
বৃহদায়তন কারবারি প্রতিষ্ঠানের তুলনায় মি. ফাহাদ-এর ব্যবসায়ের অর্থায়…
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর