জনাব রায়হানের ব্যবসায়ে অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়? বর্ণনা করো।
উত্তর: জনাব রায়হানের ব্যবসায়ে অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি পরিলক্ষিত হয়। এ নীতি অনুযায়ী ব্যবসায়িক পণ্যে বৈচিত্র্য আনা হয়। যেকোনো এক ধরনের পণ্য বিক্রি করে সাফল্য অর্জন করা কঠিন। তাই একাধিক ও বৈচিত্র্যপূর্ণ পণ্য নিয়ে ব্যবসায় সাজানো উচিত। এতে করে ব্যবসায়িক ঝুঁকি বণ্টন করে বেশি মুনাফা অর্জন করা যায়। উদ্দীপকে জনাব রায়হান একজন পাইকারি কাপড় বিক্রেতা। তবে ইদ উপলক্ষে তিনি শাড়ি কাপড় এবং থ্রি-পিসও বিক্রি করেন। এছাড়াও শীতবস্ত্র ক্রয় করে তা বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। সারাবছর শাড়ি কাপড় ও থ্রি-পিস বিক্রি করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করার সম্ভাবনা কম থাকে। কারণ, একটি পণ্যের চাহিদা বছরের সবসময় সমান থাকে না। এক্ষেত্রে জনাব রায়হান শীতকালকে কেন্দ্র করে শীতবস্ত্র বিক্রি করেছেন। কারণ এ সময় শীতবস্ত্রের চাহিদা বেশি থাকে। তিনি পণ্য বৈচিত্র্যায়ন করে তার ব্যবসায়ের ঝুঁকি বণ্টন করেছেন। তাই বলা যায়, জনাব রায়হান তার ব্যবসায়ে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণ করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব রায়হানের ব্যবসায়ে অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়? বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর