“জনাব রায়হানের মতো ব্যবসায়ীদের' সহায়তাই উল্লিখিত এতিমখানাটির অর্থায়নের মূল উৎস” -মূল্যায়ন করো।
উত্তর: জনাব রায়হানের মতো ব্যবসায়ীদের অনুদান উল্লিখিত এতিমখানাটির অর্থায়নের মূল উৎস বলে আমি মনে করি। সমাজের কিছু প্রতিষ্ঠান বা সংস্থা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত। এ ধরনের প্রতিষ্ঠান অমুনাফাভিত্তিক হয়। এদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। এসব প্রতিষ্ঠানেরও অর্থের প্রয়োজন হয়। বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে। উদ্দীপকে জনাব রায়হানের ঢাকার ইসলামপুরে কাপড়ের দোকান আছে। তিনি ইদ উপলক্ষে শাড়ি কাপড় ও থ্রি-পিস বিক্রি করেছেন। আবার শীতকালে শীতবস্ত্র বিক্রি করেও বেশ লাভবান হয়েছেন। এ বছর তিনি স্থানীয় একটি এতিমখানায় এতিম বাচ্চাদের বেশ কিছু কাপড় ও অর্থ সাহায্য দিয়েছেন। উদ্দীপকে এতিমখানা একটি অব্যবসায়ী অমুনাফাভিত্তিক প্রতিষ্ঠান। সমাজের বঞ্চিত ও এতিম বাচ্চাদের উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির অর্থসংস্থানের উৎস হলো সমাজের ধনী ও গণ্যমান্য ব্যক্তি। এদের কাছ থেকে অনুদান নিয়ে তা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহার করা হয়। তাই বলা যায়, জনাব রায়হানের মতো ব্যবসায়ীদের সহায়তা উল্লিখিত এতিমখানাটির অর্থায়নের মূল উৎস- উক্তিটি যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
“জনাব রায়হানের মতো ব্যবসায়ীদের' সহায়তাই উল্লিখিত এতিমখানাটির অর্থায়…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর