ঋণগ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: দেউলিয়া হওয়ার ভয়ে ঋণগ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন হয়। অর্থের সময়মূল্য নির্ণয় করে বিভিন্ন পরিমাণ ঋণের মেয়াদি কিস্তির পরিমাণ জানা যায়। এভাবে কোন খাত থেকে ঋণ নেওয়া উপযুক্ত হবে সে সিদ্ধান্ত ব্যবসায়ের জন্য নেওয়া যায়। সঠিক সিদ্ধান্তের অভাবে ঋণ পরিশোধ করতে গিয়ে ব্যবসায় দেউলিয়াও হয়ে যেতে পারে। তাই ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধ ক্ষমতা বিবেচনা করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
ঋণগ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর