১নং ও ২নং ছবির মুদ্রার তুলনায় ৩নং ছবির মুদ্রা ব্যবহার সুবিধাজনক কেন? আলোচনা করো।
উত্তর: কাগজের সহজলভ্যতা, সহজ বহনযোগ্যতা ও নিরাপত্তার কারণে ৩নং ছবির কাগজি মুদ্রা ব্যবহার সুবিধাজনক। বিনিময় প্রথার সীমাবদ্ধতা দূর করতে মুদ্রার প্রচলন হয়। এই মুদ্রা বিভিন্ন সময়, বিভিন্ন দেশে, বিভিন্ন আকার ও প্রকৃতির হয়ে থাকে। যেমন: আদিম যুগের মুদ্রা, ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা ইত্যাদি। উদ্দীপকে বিভিন্ন সময়ের ভিন্ন ধরনের মুদ্রা উল্লেখ করা হয়েছে। ছবি-১ এ ঝিনুক, কড়ি প্রভৃতি তুলে ধরা হয়েছে। এগুলো আদিম যুগের মুদ্রা। পরবর্তী ছবিতে ধাতব মুদ্রা দেখানো হয়েছে। সর্বশেষ ছবি-৩ এ কাগজি মুদ্রা বর্ণিত আছে। এটি বর্তমানে সবচেয়ে প্রচলিত মুদ্রা। মুদ্রা প্রচলনের প্রথমদিকে কড়ি, হাঙ্গরের দাত, পাথর, ঝিনুক, পোড়া মাটি ব্যবহৃত হতো। তবে এগুলো সঠিকভাবে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করত না। এরপর আবির্ভাব হয় ধাতব মুদ্রার। এই ধরনের মুদ্রা আজও ব্যবহার হয়। কিন্তু ব্যবহার, স্থানান্তর, বহন এবং অন্যান্য প্রয়োজনের কারণে এর ব্যবহার সীমিত হয়ে আসছে। ঊনবিংশ শতাব্দীতে শুরু হয় কাগজি মুদ্রার ব্যবহার। এর কাঁচামাল-কাগজ সহজলভ্য। আবার, হালকা হওয়ায় সহজেই বহন করা যায়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা ও উন্নত প্রযুক্তির কারণে কাগজি মুদ্রার নিরাপত্তাও বেশি। এসব কারণে ১নং ছবির আদিম যুগের মুদ্রা ও ২নং ছবি; ধাতব মুদ্রার তুলনায় ৩নং ছবির কাগজি মুদ্রার ব্যবহার সুবিধাজনক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
১নং ও ২নং ছবির মুদ্রার তুলনায় ৩নং ছবির মুদ্রা ব্যবহার সুবিধাজনক কেন…
উদ্দীপক

Jessore · 2020
উত্তর
উত্তর
