বিনিময় প্রথার বিলুপ্তির কারণ ব্যাখ্যা করো।
উত্তর: একটি পণ্যের বিনিময়ে অপর পণ্যের পরিমাণ নির্ধারণে জটিলতা, অভাবের অমিল, পরিবহন সমস্যা, সঞ্চয়ের বাহন অনুপস্থিত ইত্যাদি বিনিময় প্রথার বিলুপ্তির কারণ। দ্রব্যের বিনিময়ে দ্রব্য দেওয়া-নেওয়া হলো বিনিময় প্রথা। এ ব্যবস্থায় একটি দ্রব্যের বিপরীতে অপর কোনো দ্রব্য কতটুকু বিনিময়যোগ্য তা নির্ণয় করা জটিল ছিল। আবার যে দ্রব্যটি বিনিময় করতে চাচ্ছে, অপর ব্যক্তির সেই দ্রব্যের চাহিদা নাও থাকতে পারে। এছাড়া এ ব্যবস্থায় ভবিষ্যতে ব্যবহারের জন্য সঞ্চয় করে রাখার মতো ব্যবস্থা কমই ছিলো। এসব কারণে বিনিময় প্রথা বিলুপ্ত হয়ে যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
বিনিময় প্রথার বিলুপ্তির কারণ ব্যাখ্যা করো।
উত্তর
