মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপটি ব্যাখ্যা কর।
উত্তর: নগদ প্রবাহ প্রাক্কলন বলতে অনুমানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ নির্ধারণ করাকে বোঝায়। নগদ প্রবাহ প্রাক্কলন হলো মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ। এক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে কী পরিমাণ নগদ অর্থের আগমন হবে ও ব্যয় হবে তা নির্ধারণ করা হয়। মূলত বিক্রয় অনুমান, চলতি বা স্থায়ী খরচ পূর্বানুমানের ওপর ভিত্তি করেই নগদ প্রবাহ প্রাক্কলন করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপটি ব্যাখ্যা কর।
উত্তর
