উদ্দীপকের প্রতিষ্ঠানটি চিহ্নিত করে তার অর্থায়ন প্রক্রিয়া কেমন হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির মালিক একজন হওয়ায় উক্ত প্রতিষ্ঠানটি একমালিকানা প্রতিষ্ঠান, যা অভ্যন্তরীণ ও বহিঃস্থ উভয় উৎস থেকেই অর্থায়ন করতে পারে। একক ব্যক্তির মালিকানা ও তার লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের অর্থায়নের অন্যতম উৎস হলো মালিকের নিজস্ব তহবিল, মুনাফা, আত্মীয়স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক অথবা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ। উদ্দীপকে জনাব শফিকুল ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স কোম্পানির মালিক। অর্থাৎ ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স এই কোম্পানিটি তারই। মালিক একজন বিধায় এই প্রতিষ্ঠানটিকে একমালিকানা প্রতিষ্ঠান বলা যায়। এ ধরনের প্রতিষ্ঠান নিজস্ব তহবিল, ব্যবসায়ের মুনাফা, আত্মীয়স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক অথবা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ করে ব্যবসায়ে অর্থায়ন করতে পারে। এ ধরনের প্রতিষ্ঠান তহবিল লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জনের চেষ্টা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি চিহ্নিত করে তার অর্থায়ন প্রক্রিয়া কেমন হবে? …
উদ্দীপক
কুমিল্লা জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর