ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স কোম্পানির কাজগুলোকে ব্যবসায় অর্থায়নের নীতিমালার আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স কোম্পানি ব্যবসা অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি এবং উপযুক্ততার নীতি অনুসরণ করে। বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। ফলে ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। অপরদিকে, উপযুক্ততার নীতি অনুসারে স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধনের যোগান দেওয়া হয়। উদ্দীপকের ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স কোম্পানিটি ছোটদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি প্রসাধনী সামগ্রী উৎপাদন করে। অর্থাৎ-প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্যের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করে। এছাড়া কোম্পানিটি স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধনের চাহিদা পূরণ করে। এক্ষেত্রে উক্ত ব্যবসায়ে উপযুক্ততার নীতিটির প্রয়োগ হয়। ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স কোম্পানি বিভিন্ন পণ্যের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছে। ফলে একটি পণ্যের ব্যবসায়ে ক্ষতি হলে অন্যান্য পণ্যের লাভ দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া বিক্রি বৃদ্ধি পাওয়ায় মুনাফাও বাড়বে। আবার, তহবিল সংস্থানের ক্ষেত্রে উপযুক্ততার নীতিটি অনুসরণ করায় ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। ফলে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
ব্রাদার্স অ্যান্ড ব্রাদার্স কোম্পানির কাজগুলোকে ব্যবসায় অর্থায়নের ন…
উদ্দীপক
কুমিল্লা জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর