নগদ আন্তঃপ্রবাহ ও নিট মু নাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি ব্যাখ্যা কর।
উত্তর: নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি হলো অবচয়। স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য ব্যয়িত অর্থ উক্ত সম্পত্তির আয়ুষ্কালের মধ্যে প্রতিবছর একটি সমান অংশ বণ্টনের প্রক্রিয়াকে অবচয় বলে। যেহেতু নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে সেহেতু এদের পার্থক্য নির্ণয়কারী উপাদানটি হলো অবচয়। অবচয় অনগদ খরচ হলেও মোট করদায় হ্রাস করতে সহায়তা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
নগদ আন্তঃপ্রবাহ ও নিট মু নাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি ব্যাখ্যা কর।
উত্তর
