জনাব মাহমুদ আলী উপরের চিত্রটি দিয়ে কিসের সম্পর্ক বুঝিয়েছেন? বর্ণনা করো।
উত্তর: জনাব মাহমুদ আলী উপরের চিত্রটি দিয়ে মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক বুঝিয়েছেন। মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। ব্যাংক ব্যবস্থা বিবর্তনের শুরু থেকে আজ পর্যন্ত মুদ্রাই এর প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। উদ্দীপকে ব্যাংক কোন কোন উৎস থেকে তার আমানত পেয়ে থাকে এবং কোন কোন উৎসে তা বিনিয়োগ করে তা দেখানো হয়েছে। ব্যাংক আমানতকারী, বিনিয়োগকারী এবং তার নিজস্ব মূলধন থেকে অর্থের যোগান পায়। এই অর্থ ব্যাংক ঋণগ্রহীতাকে দেয় ও বিভিন্ন খাতে বিনিয়োগ করে। এই সব উৎস এবং খাত এর মূলে আছে মুদ্রা। মুদ্রাই এখানে পরিমাপক, বিনিময়ের মাধ্যম এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করছে। অর্থাৎ, চিত্রটির মাধ্যমে ব্যাংকের অর্থ সংগ্রহ এবং বিনিয়োগের সাথে মুদ্রার অবস্থান দেখানো হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
জনাব মাহমুদ আলী উপরের চিত্রটি দিয়ে কিসের সম্পর্ক বুঝিয়েছেন? বর্ণনা …
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর