গড় মুনাফার হার পদ্ধতির সিদ্ধান্ত নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণত গড় বিনিয়োগের অর্থের ওপর গড় আয়ের শতকরা হারকে গড় মুনাফার হার বলে। গড় মুনাফার হার যত বেশি হয় তত ভালো। তাই একাধিক প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি সে প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য। আবার, একক প্রকল্পের ক্ষেত্রে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত হার থেকে কিংবা ব্যাংক ঋণের সুদের হার থেকে মুনাফার হার বেশি হলে প্রকল্পটি গ্রহণযোগ্য বিবেচিত হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
গড় মুনাফার হার পদ্ধতির সিদ্ধান্ত নীতিটি ব্যাখ্যা কর।
উত্তর
