জনাব জামালের কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির অন্তর্গত? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জামালের কম্পিউটার ক্রয়ের জন্য গৃহীত ঋণ অর্থায়নের উপযুক্ততার নীতির অন্তর্গত। উপযুক্ততার নীতি অনুযায়ী চলতি মূলধন স্বল্পমেয়াদি উৎস থেকে সংগ্রহ করা হয়। অপরদিকে দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করা হয়। মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ ইত্যাদির জন্য স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। উদ্দীপকের জনাব জামাল একটি ফটোকপির দোকান আছে। অধিক আয়ের আশায় তিনি ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিয়ে কম্পিউটার ক্রয় করে কম্পোজ এবং প্রিন্টিং ব্যবসায় চালু করার সিদ্ধান্ত নেন। ৫ বছর মেয়াদি ঋণ দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে বিবেচিত হয়। আর কম্পিউটার ক্রয়ের জন্য প্রয়োজন স্থায়ী মূলধন। এক্ষেত্রে জনাব জামাল দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধনের প্রয়োজন মেটান। সুতরাং বলা যায়, জনাব জামালের কম্পিউটার ক্রয়ের জন্য গৃহীত ঋণ অর্থায়নের উপযুক্ততার নীতির অন্তর্গত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব জামালের কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত অর্থায়নের কোন নীতির অন্তর্গ…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর