নগদ প্রবাহ প্রাক্কলন বলতে কী বোঝায়?
উত্তর: নগদ প্রবাহ প্রাক্কলন বলতে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ প্রাক্কলন করাকে বোঝায়। প্রতিবছর বিক্রয়ের ফলে বিক্রয় থেকে মোট অর্জিত আয় থেকে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। ফলে নগদ আন্তঃপ্রবাহ নির্ধারণে প্রতিটি পণ্যের ভবিষ্যতে বিক্রয়মূল্য এবং প্রতিবছর কতকগুলো পণ্য বিক্রি হবে তা পূর্বানুমান করা হয়। আবার বিক্রয় অনুমানের মতো মোট চলতি খরচ এবং স্থায়ী খরচ পূর্বানুমান করে নগদ বহিঃপ্রবাহ প্রাক্কলন করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
নগদ প্রবাহ প্রাক্কলন বলতে কী বোঝায়?
উত্তর
